রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ( ১৯৮৯ সনের ১৯ নং আইন ) [৬ মার্চ, ১৯৮৯ রাংগামাটি পার্বত্য জেলা *** পরিষদ স্থাপনকল্পে প্রণীত আইন৷ যেহেতু রাংগামাটি পার্বত্য জেলা বিভিন্ন অনগ্রসর উপজাতি অধ্যুষিত একটি বিশেষ এলাকা বিধায় উহার সর্বাংগীন উন্নয়নকল্পে উহার জন্য একটি পরিষদ স্থাপনের বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-