৯৷ (১) পুলিশ ষ্টাফ কলেজে ভাইস-রেক্টর এবং বিধিতে বর্ণিত অন্যান্য কর্মকর্তা থাকিবে৷ (২) উপ-বিধি (১) এ বর্ণিত কর্মকর্তাগণের চাকুরীর শর্তাবলী বিধি দ্বারা নির্ধারিত হইবে৷ (৩) পুলিশ ষ্টাফ কলেজ উহার দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকুরীর শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে৷