৮৷ (১) পুলিশ ষ্টাফ কলেজের একজন রেক্টর থাকিবেন৷ (২) সরকার কর্তৃক পুলিশ কর্ম বিভাগের অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক বা তদুর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা বা অসাধারণ মানের যোগ্যতাসম্পন্ন সমপদমর্যাদার অন্যান্য কর্মকর্তাগণের মধ্য হইতে রেক্টর নিযুক্ত হইবেন এবং তাঁহার চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক স্থিরকৃত হইবে৷ (৩) রেক্টর এর পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে রেক্টর তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত রেক্টর কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা রেক্টর পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত ভাইস-রেক্টর, রেক্টর হিসাবে দায়িত্ব পালন করিবেন৷ (৪) রেক্টর পুলিশ…