৭৷ (১) এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, বোর্ড কর্তৃক উহার সভার কার্য পদ্ধতি নির্ধারিত হইবে৷ (২) বোর্ডের সভা উহার চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে: তবে শর্ত থাকে যে, প্রতি মাসে বোর্ডের অন্তত একটি সভা অনুষ্ঠিত হইবে৷ (৩) বোর্ডের সভায় কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার অন্যুন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি প্রয়োজনীয় হইবে, তবে মুলতবী সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না৷ (৪) চেয়ারম্যান বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাঁহার অনুপস্থিতিতে প্রথম ভাইস-চেয়ারম্যান এবং প্রথম ভাইস-চেয়ারম্যানের অনুপস্থিতিতে দ্বিতীয় ভাইস-চেয়ারম্যান সভায় সভাপতিত্ব করিবেন৷ (৫)…