৬৷ পরিচালনা বোর্ড নিম্নবর্ণিত সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, যদি থাকে, যিনি ইহার ভাইস- চেয়ারম্যানও হইবেন; (গ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, যিনি ইহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (ঘ) সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব বা তত্কর্তৃক মনোনীত অতিরিক্ত সচিবের নিম্ন নহেন এমন একজন কর্মকর্তা; (ঙ) অর্থ বিভাগের সচিব বা তত্কর্তৃক মনোনীত অতিরিক্ত সচিবের নিম্ন নহেন এমন একজন কর্মকর্তা; (চ) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বা তত্কর্তৃক মনোনীত অতিরিক্ত সচিবের নিম্ন নহেন এমন একজন কর্মকর্তা; (ছ) আইন,…