৫৷ (১) পুলিশ ষ্টাফ কলেজের পরিচালনা ও প্রশাসন একটি পরিচালনা বোর্ডের উপর ন্যস্ত থাকিবে এবং পুলিশ ষ্টাফ কলেজ যে সকল ক্ষমতা প্রয়োগ এবং কার্য সম্পাদন করিতে পারিবে পরিচালনা বোর্ডও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে৷ (২) পরিচালনা বোর্ড ইহার ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদনের ক্ষেত্রে, সরকার কর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশ অনুসরণ করিবে৷