৪৷ এই আইন ও বিধির বিধান সাপেক্ষে পুলিশ ষ্টাফ কলেজের দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- (ক) পুলিশ কর্ম বিভাগের সহকারী পুলিশ সুপার ও তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান; (খ) পুলিশ প্রশাসন ও ব্যবস্থাপনা এবং তত্সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন ও পরিচালনা করা; (গ) প্রশিক্ষণের বিষয় ও পাঠ্যক্রম নির্ধারণ; (ঘ) প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিগণকে সার্টিফিকেট, ডিপ্লোমা ও ডিগ্রী ইত্যাদি প্রদান; (ঙ) পুলিশ ষ্টাফ কলেজে লাইব্রেরী স্থাপন ও পরিচালনা; (চ) প্রশিক্ষণ ও পাঠ্যক্রমের সহিত সংশ্লিষ্ট এবং আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা…