৩৷ (১) এই আইনের উদ্দেশ্যসমূহ পূরণকল্পে পুলিশ ষ্টাফ কলেজ নামে একটি কলেজ থাকিবে৷ (২) পুলিশ ষ্টাফ কলেজ একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার এবং হস্তান্তর করার ক্ষমতা থাকিবে; এবং ইহার নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে৷