১৯৷ (১) এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে বিদ্যমান পুলিশ ষ্টাফ কলেজের- (ক) সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত পুলিশ ষ্টাফ কলেজের নিকট হস্তান্তরিত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং উক্ত সম্পত্তি ও অর্থ পুলিশ ষ্টাফ কলেজের সম্পত্তি ও অর্থ হইবে; (খ) সাংগঠনিক কাঠামোর আওতাভুক্ত সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীর পদ এই আইনের অধীন প্রতিষ্ঠিত পুলিশ ষ্টাফ কলেজের পদ বলিয়া গণ্য হইবে; (গ) সকল ঋণ, দায়-দায়িত্ব, উন্নয়ন প্রকল্প, যদি থাকে, এই আইনের অধীন প্রতিষ্ঠিত পুলিশ ষ্টাফ কলেজের ঋণ, দায়-দায়িত্ব এবং প্রকল্প হইবে; এবং (ঘ) দায়েরকৃত সকল মামলা মোকদ্দমা এই আইনের অধীন…