১১৷ বোর্ড এই আইন বা তদধীন প্রণীত বিধি বা প্রবিধানের অধীনে ইহার কোন ক্ষমতা বা দায়িত্ব লিখিত আদেশ দ্বারা ইহার চেয়ারম্যান বা ভাইস-চেয়ারম্যান বা অন্য কোন সদস্য বা রেক্টর বা পুলিশ ষ্টাফ কলেজের অন্য কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবে৷