১০৷ (১) পুলিশ ষ্টাফ কলেজ তহবিল নামে পুলিশ ষ্টাফ কলেজের একটি তহবিল থাকিবে এবং উক্ত তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে গৃহীত ঋণ; (ঘ) পুলিশ ষ্টাফ কলেজের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ; এবং (ঙ) অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ৷ (২) বোর্ড কর্তৃক অনুমোদিত কোন তফসিলী ব্যাংকে তহবিলের অর্থ জমা রাখা হইবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিলের অর্থ ব্যয় করা যাইবে৷ (৩) এই তহবিল হইতে পুলিশ ষ্টাফ কলেজের প্রয়োজনীয় ব্যয় এবং সরকার কর্তৃক অনুমোদিত কর্মসূচী বাস্তবায়নের জন্য তহবিলের অর্থ ব্যয় করা…