পুলিশ ষ্টাফ কলেজ আইন, ২০০২ ( ২০০২ সনের ২৫ নং আইন ) [২৬, নভেম্বর, ২০০২]পুলিশ ষ্টাফ কলেজ স্থাপনকল্পে প্রণীত আইন৷ যেহেতু পুলিশ কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিগণ ও কতিপয় অন্যান্য পেশাজীবীর পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য যথোপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন; এবং যেহেতু উক্তরূপ প্রশিক্ষণের আয়োজন ও পরিচালনার জন্য পুলিশ ষ্টাফ কলেজ স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-