(ক)অস্ত্রের বিস্তারিত হিসাব,বিতরণের খাত দেখাইয়া বিপি ফরম নং ১৯ দেখাইতে হইবে। এই ফরমের দুইটি অংশ রহিয়াছে ইহার প্রথমাংশে অস্ত্রাগার হইতে একটি জেলায় অনুমোদিত সকল গাদার বন্দুক এবং বেয়নেট-এর একটি স্থায়ী রেকর্ড থাকিবে এবং উপযুক্ত কলামে জেলা নম্বর লিপিবদ্ধ করিতে হইবে। ৬ এবং ৭ এর কলামে পেন্সিল দেওয়া অন্তর্ভুক্ত করাইতে হইবে,যাহাতে প্রয়োজন হইলে পরে তাহা সহজেই মুছিয়া ফেলা যায়।যেমন,একটি থানায় একটি বিশেষ গাদার বন্দুক দেওয়া হইল,৬ মাস পর তাহা আবার পাল্টান হইল, তখন পেন্সিলের কালি দিয়া যেখানে বিতরণী হিসাব সহজেই তুলিয়া ফেলা যাইবে এবং একই গাদার বন্দুক যখন অন্যত্র ইস্যু করা হইবে তখন নূতন করিয়া…