(ক)গুদামজাতকরণ এবং ক্ষুদ্র অস্ত্র গোলাবারুদ পরীক্ষার সাধারণ নির্দেশনা,যাহা গোলাবারুদের ইন্সপেক্টর প্রণয়ন করিয়াছেন,তাহা পরিশিষ্ট ৫৮-তে দেওয়া হইয়াছে। (খ)‘দায়িত্বপালন কালের গুলি’হইল বলের সংখ্যা এবং হরিণ শিকারের গুলি,যাহা সকল সময় জরুরী অবস্থা মিটাইবার জন্য সংরক্ষিত হিসাবে মজুদ রাখিতে হইবে। (গ)গুলিবিহীন টোটা এবং হরিণ শিকারের গুলি যাহা বৎসরের জন্য ব্যয় হয়,তাহা অনুশীলনের গুলির পরিমাণ বলিয়া বিবেচিত হইবে। (ঘ)দায়িত্বপালন এবং অনুশীলনের গুলি আলাদাভাবে রাখিতে হইবে।দায়িত্বপালনের গুলি অনুশীলনের জন্য ব্যবহৃত হইবে না। দায়িত্বপালনের গুলি এক বৎসর হইয়া যাইবার পরবর্তী বৎসর অনুশীলনের জন্য ব্যবহৃত…