(ক) সকল অস্ত্র এবং সংশ্লিষ্ট সাজ-সরঞ্জাম যখন কাজে লাগিবে,তখন তাহা অস্ত্রাগারে র্যাকে সাজানো থাকিবে এবং গুলি থাকিবে ভাণ্ডারে। অস্ত্রাগার হইতে ভাণ্ডার পৃথক হইবে এবং ১৯১৩ সালের ভবন নকশার ভিত্তিতে তৈয়ার হইবে,যাহা বিস্ফোরকের মুখ্য ইন্সপেক্টর গ্রহণ করিয়াছেন। (খ)নিম্নোক্ত নির্দেশগুলি প্রতিপালন করিতে হইবেঃ (১)গোলাবারুদের ভাণ্ডারে বা ইহার নিকট কোন বাতি লওয়া যাইবে না অথবা ধূমপান করা যাইবে না। (২) তৈলাক্ত কাপড়ের ছিন্নখণ্ড এবং বর্জ্য এবং জিনিসপত্র যাহা হইতে আপনা আপনি অগ্নিসংযোগ হইতে পারে,তাহা অস্ত্রাগারে লওয়া যাইবে না। (৩) অস্ত্রাগারের বিদ্যুৎ ব্যবস্থা সঞ্চালনী শক্তি বিশিষ্ট পদার্থে হইতে হইবে এবং…