(ক) সাধারণতঃ পুলিশ সুপার অথবা অতিরিক্ত সুপার,আর্মড ইন্সপেক্টর এবং রিজার্ভ অফিসারকে লইয়াই একটি কমিটি গঠিত হইবে,এই কমিটি নূতন অস্ত্র এবং সাজ-সরঞ্জাম এবং অন্যান্য সমরাস্ত্রাদি সামগ্রী,সকল নূতন আসবাসপত্র, শিবিরে সাজসরঞ্জাম এবং ভাণ্ডারেপ্রাপ্ত অধিক্রয় মজুদসমূহ পরীক্ষা করিয়া কমিটির কার্যক্রম বিপি ফরম নং ৯৯০-এ রেজিস্টার অন্তর্ভুক্ত হইবে। যখন কোন দ্রব্যসামগ্রী ভাণ্ডারে লওয়া হয়,তখন মজুদ বহিতে পাতা নং উল্লেখ করিয়া বরাত (প্রত্যেক নির্দেশ)দিতে হইবে,যেখানে মালগুলি অন্তর্ভুক্ত করা হইয়াছে (খ) একই ধরনের একটি কমিটি অস্ত্র এবং অন্যান্য সমরাস্রাদি দ্রব্য সামগ্রী কার্যের অনুপযগী কিনা তাহা দেখাশুনা করিবে।…