(ক)সরঞ্জামাদির ভাণ্ডারের সকল প্রকৃত ব্যয় উপ-মহাপরিদর্শকের অধিযাচনপত্রের মাধ্যমে পুলিশ সুপার প্রত্যেক বৎসর সাধারণভাবে সরঞ্জামাদি আবার পূরণের ব্যবস্থা করেন তথাপি,সংরক্ষিত সরঞ্জামাদি কোন এক সময় যদি শেষ হইয়া থাকে,তাহা হইলে অন্য যেকোন সময় ইন্ডেন্ট দেওয়া যাইবে। (খ)অস্ত্রাগারে ফেরত পাঠান একই ধরনের কাজের অনুপযোগী সরঞ্জামাদির প্রকৃত সংখ্যার বিনিময়ে ঠিক একই পরিমাণে সরঞ্জামাদি ইস্যু করা হইবে। অধিচনপত্রে এমন ধরনের ফেরত পাঠান জিনিসের প্রাপ্তি ভাউচারের নং ও তারিখ উল্লেখ করতে হইবে। ফেরত পাঠান কাজের অনুপযোগী সরঞ্জামাদিতে ঘাটতি দেখা দিলে পরে ৯৮৮ প্রবিধানে লিপিবদ্ধ প্রক্রিয়া অনুসারে ব্যবহার গ্রহণ করিতে…