(ক) পর্যায়বৃত্তিক প্রয়োজনে গোলাবারুদের জন্য অধিচনপত্র অনুলিপিসহ আই এ ফরম নং জেড ২০৯৮-এ রেঞ্জের উপ-মহাপরিদর্শকের মাধ্যমে অস্ত্রাগারের ভারপ্রাপ্ত অফিসারের নিকট পেশ করিতে হইবে,ইহার সহিত বিপি ফরম নং ১৮৯-তে একটি সনদ দিতে হইবে,তাহা যথাযথভাবে পূরণ এবং ইন্ডেন্টিং অফিসারের স্বাক্ষরসহ পৃথকভাবে প্রত্যেকটি ইভেন্টের সহিত সংযোজন করিতে হইবে। সকল অধিচনপত্রে কোন অস্ত্রের জন্য গুলি প্রয়োজন তাহা বর্নণা সহকারে দিতে হইবে এবং অস্ত্রাগারে ব্যবহৃত পরিভাষা ব্যবহার করিতে হইবে। প্রথমবার গোলাবারুদ ইস্যুর ব্যাপারটি পর্যায়বৃত্তিক সরবরাহ হইতে বেশ পৃথক,প্রত্যেক ব্যাপারে একটি করিয়া পৃথক অধিচনপত্র দিতে হইবে। সকল ইভেন্টে…