(ক)সমরাস্ত্রাদি সামগ্ৰী ইন্ডেন্ট দেওয়ার সময় প্রকৃত ফরমসমূহ ব্যবহারের দিকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হইবে সঠিক খাতগুলি পূরণ এবং প্রয়োজনীয় পূর্বসূত্র উল্লেখ এবং সনদ দিতে হইবে ;যেমন,সরকারের অনুমোদন অথবা কর্তৃত্ব সম্বলিত কাগজ দিতে হইবে।যেকোন অন্তর্ভুক্তির ক্ষেত্রে বরাদ্দকৃত খাতেই করিতে হইবে,অন্য জায়গা বা খাতে করিলে চলবে না। যদি কোন অতিরিক্ত জায়গার প্রয়োজন পড়ে তাহা হইলে তাহা ফরমের অপর দিকে অথবা একটি পৃথক কাগজে অন্তর্ভুক্ত করিতে হইবে। (খ)এই সকল ইন্ডেন্ট দেওয়ার জন্য কেবলমাত্র মুদ্রিত ফরম ব্যবহার করিতে হইবে এবং তাহা সরকারের ফরম গুদাম হইতে সংগ্রহ করিতে হইবে [দ্রষ্টব্য ১২৮৩ প্রবিধান…