পুলিশ সুপারগণ তাহাদের জেলার অস্ত্রের জন্য দায়ী থাকিবেন। তাহারা দায়িত্ব গ্রহণের পর জেলার অস্ত্র এবং বিতরণের হিসাব (বিপি ফরম নং ১৮৮) পরীক্ষা করিবেন এবং কোন ত্রুটি দেখা দিলে পরে তাহা রেঞ্জের উপ-মহাপরিদর্শকের নিকট জানাবেন। 986. Superintendent shall be responsible for the arms in their districts. On assuming charge they shall carefully examine the arms and distribution account (B. P. Form No. 188) and bring any defects to the notice of the Deputy Inspector-General of the Range.