(ক) প্রত্যেক জেলায় যে পরিমাণ অস্ত্র বরাদ্দ হইবে তাহা প্রত্যেক বৎসর জানুয়ারি মাসে পুলিশ গেজেটে প্রকাশিত হইবে। (খ) প্রত্যেক জেলায় অস্ত্রের পরিমাণ পরিবর্তনের জন্য মহাপরিদর্শকের ক্ষমতা। রহিয়াছে, কিন্তু মোট গাদার বন্দুক বৃদ্ধির সরকারের অনুমোদন বাস্তবায়ন করা প্রয়োজন। বড় ধরনের অস্ত্রের অভাব মিটাইবার জন্য ইন্ডেন্ট অথবা অকেজো অস্ত্র পাল্টাইবার জন্য এই ধরনের অনুমোদন প্রয়োজন হয় না। সরকার পত্র নং ১০৭৬ তারিখ ২১শে অক্টোবর, ১৯১০ সাল)। (গ)সকল সমরাস্ত্রাদি সামগ্রীর জন্য সরকারের নির্দেশ সম্বলিত ইন্ডেন্ট (গোলাবারুদ ব্যতিরেকে) প্রথমেই সরবরাহ করিবে। তারপর সেইগুলি পরিবর্তনের জন্য ইভেন্ট দিতে হইবে,যেমনটি…