(ক) ৯৭৮ প্রবিধান অনুসারে ত্রুটি তালিকা রিজার্ভ অফিসে গ্রহণ করা হইবে,তাহাতে একটি বার্ষিক ক্রমিক নং দেওয়া হইবে এবং এই নং সংশ্লিষ্ট ইস্যু ফরমে উল্লেখ করা হইবে।তখন তাহা পুলিশ সুপার অথবা অতিরিক্ত পুলিশ সুপারের নিকট পেশ করা হইবে।উল্লিখিত দ্রব্যসামগ্রী সরবরাহের আদেশ প্রদানের জন্য,প্রত্যেকটি জিনিসের মোট সংখ্যা কথার এবং অংকে লেখা থাকিবে। রিজার্ভ অফিসার আর্মড ইন্সপেক্টরের ব্যক্তিগত তত্ত্বাবধানে ত্রুটির তালিকা অনুসারে অনুমোদিত নির্দেশের ভিত্তিতেই কাপড় ইস্যুর উদ্যোগ লইবেন। সকল কাপড় ইস্যু নং ১৮৬-তে ইস্যু করা হইবে এবং তাহাতে গ্রহণকারীর স্বাক্ষর লওয়া হইবে।এই সকল ইস্যু ফরমের প্রত্যেক বৎসর একটি করিয়া…