সকল পদের পুলিশ অফিসারগণের উপর তাহারা যেখানে কর্তব্যরত আছেন সেই জেলার লোকদের বিরুদ্ধে কোন দেওয়ানী মামলা রুজু করা অথবা সুপারিন্টেন্ডেন্টের পূর্ব-অনুমোদন ব্যতীত কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে দেওয়ানী মামলা রুজু করিবার উপর নিষেধাজ্ঞা আরোপিত হইয়াছে। শেষোক্ত ক্ষেত্রে সুপারিন্টেন্ডেন্ট অভিযোগ সম্পর্কে জেলা ম্যাজিস্ট্রেট ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের মারফত ইন্সপেক্টর জেনারেলকে রিপোর্ট পাঠাইবেন। ভাষ্য পুলিশ অফিসার কাহারও বিরুদ্ধে কিংবা পুলিশ অফিসারগণের কাহারও বিরুদ্ধে। দেওয়ানী মামলা রুজু করা যাইবে না। তবে পুলিশ অফিসারগণের বিরুদ্ধে উক্তরূপ। দেওয়ানী মামলা করিবার জন্য অভিযোগটি সম্পর্কে…