সকল অনুষ্ঠানে পরিদর্শন এমনভাবে করিতে হইবেঃ (১)হোন্ডলগুলি সোজা সারিতে মেলিয়া রাখিতে হইবে এবং তাহার কিটের সকল জিনিসপত্র ছড়াইয়া রাখিতে হইবে । (২)অফিসারগণ নীরবে তাহাদের স্ব-স্ব কিটের পিছনে দাঁড়াইয়া থাকিবেন। বেল্টগুলি বেল্টহুকের মধ্য দিয়া থাকিবে।; (৩)অফিসারগণ সকল সময় পরিদর্শনকালে তাহাদের ভাল স্যুট পরিধান করিবেন। (৪)লম্বা চুল রাখিবার অনুমতি দেওয়া হইবে না।যাহারা শেভ হন,তাহারা ক্লিন শেভ হইবেন। (৫)পাগড়ী যেকোন একটি অনুমোদিত পদ্ধতিতেই পরিধান করিতে হইবে।কলারের বিন্যাস,কোটের দৈর্ঘ্য এবং হাতার ব্যাপারে নজর দিতে হইবে। পুলিশের অন্যান্য উপকরণ হইবে পরিচ্ছন্ন এবং বিন্যস্ত। (৬)পরিদর্শনকারী অফিসার কোন…