সরকারের খরচে যাহাদিগকে কিট সরবরাহ করা হয়,এমন সকল পদমর্যাদার অফিসারগণের কিট পরিদর্শন করা হইবে এই ভিত্তিতে (১)পুলিশ সুপার অথবা অতিরিক্ত পুলিশ সুপার মাসে একবার সম্ভব হইলে মাসের প্রথম দিকেই পুলিশ লাইন এবং সদর থানায় কিট পরিদর্শন করিবেন। তবে ঢাকার ক্ষেত্রে ব্যতিক্রম রহিয়াছে। সদর টাউন পুলিশকে কিট পরিদর্শনে শরীক হইতে হইবে। ঢাকার ক্ষেত্রে শহুরে পুলিশের ভারপ্রাপ্ত গেজেটড অফিসার মাসে একবার কিট পরিদর্শন করিবেন,তবে সারা মাস ধরিয়াও তিনি পরিদর্শন করতে পারেন,এক সপ্তাহে তিনি শহরের বাহিরের চৌকিতেও কিট পরিদর্শন করিতে পারেন। চব্বিশ পরগণা ও হুগলী জেলায় পুলিশ সুপার তাহার পক্ষে বস্তুতঃ সম্ভব হইলে পরে শহরের…