কাপড়ের মজুদ প্রাপ্তির রেজিস্টার এবং কাপড় ইস্যুর রেজিস্টারের সহিতই মিলাইয়া প্রতিমাসে কাপড় পরীক্ষা করা হয়, আর্মড ইন্সপেক্টর কমিটি রিপোর্ট বহি এবং ক্ৰটির তালিকা ইস্যু ফরমও পরীক্ষা করিবেন। তিনি কাপড় মজুদের যথার্থতা এবং হিসাব প্রত্যায়ন করিবেন [দ্রষ্টব্য ৮৯৬]।জেলার আর্মড ইন্সপেক্টর যদি অশিক্ষিতের কারণে ইংরেজিতে স্বাক্ষর করিতে যোগ্য না হন তাহা হইলে সহকারী অথবা উপ-পুলিশ সুপার তাহা করিবেন। পুলিশ সুপার অথবা অতিরিক্ত সুপার ত্রৈমাসিক ভিত্তিতে প্রকৃত মজুদ পরীক্ষা করিবেন বিভিন্ন রেজিস্টার দেখিয়া এবং প্রাপ্তির রেজিস্টার এবং কাপড় ইস্য রেজিস্টারের সর্বশেষ অন্তর্ভুক্তির নিচে যথার্থতা দেখিয়া…