(ক)প্রত্যেক সার্জেন্ট,সহকারী সাব-ইন্সপেক্টর,হেড কনস্টেবল,নায়েক এবং কনস্টেবলকে বিপি ফরম নং ১৮৫-তে একটি করিয়া কাপড়ের হ্যান্ড বুক দিতে হইবে।রিভার্জ অফিস হইতে কাপড় ইস্যু করিবার সময় তাহা লিপিবদ্ধ করিতে হইবে।যখন কোন কাজের উপযোগী দ্রব্য ইস্যু করা হয়,তখন তাহার পার্শ্বে “এস” শব্দটি লিখিত হইবে। (খ)যখন কোন দ্রব্য কাজের অনুপযোগী অথবা অন্য যেকোন কারণে লওয়া হয়,তাহা যদি একেবারে নষ্ট অথবা বিকৃত হইয়া থাকে,তাহা হইলে ঘষে-মেজে ঠিক করিতে হইবে এবং তাহাতে তারিখ উল্লেখ করিতে হইবে। (গ)যেকোন সহকারী সাব-ইন্সপেক্টর,প্রধান কনস্টেবল,নায়েক অথবা কনস্টেবল যিনি তাহার হ্যান্ডবুক হারাইবেন এবং তিনি একটি পূর্ণ কিট…