(ক) সকল কাপড়,তাই তাহা প্রথম কিটের জন্য অথবা রক্ষণাবেক্ষণের জন্যই হউক না কেন,তাহা ইস্যু করিবার পূর্বেই চিহ্নিত করিতে হইবে। কাপড়ে (১) জেলার নামের প্রথম তিনটি শব্দ,(২) ইস্যুর তারিখ এবং (৩) যেই অফিসারকে কাপড় দেওয়া হইয়াছে তাহার জেলা নম্বর প্রদান করিবেন। (খ)এই চিহ্ন মুদ্রণ আকারে প্রকাশ করিতে হইবে,এক টুকরা সাদা কাপড়ে মার্কিন দিয়া অথবা অন্যান্য অমোচনীয় কালি অথবা রঙ দিয়া তাহা লিখিতে হইবে,যাহা উর্দির সহিত সেলাই করিতে হইবে,অথবা পাগড়ী জাম্পার,কোট,ব্লাউজ,হাফপ্যান্ট,পাজামা,নিকার,হ্যাভরস্যাক,হোল্ডঅল এবং ক্যাপের গায়েই এই চিহ্ন দেওয়া যাইতে পারে,তবে চিহ্ন যাহাতে মুছিয়া না যায় সেইদিকে লক্ষ্য…