(ক) বিপি ফরম নং ১৮৪-তে একটি কমিটি রিপোর্ট বহি দুই অংশে রক্ষণাবেক্ষণ করিতে হইবে;যেমন (১) ঠিকাদারগণের নিকট হইতে প্রাপ্ত নূতন কাপড়ের জন্য ; এবং (২) ফেরত পাঠানো কাপড়ের জন্য কমিটির কার্যক্রমের বিবরণী বার্ষিক ক্রমিক অনুসারে নথিভুক্ত করিতে হইবে এবং প্রত্যেক অন্তর্ভুক্তির জন্য প্রাপ্তি রেজিস্টারের প্রাপ্তি পার্শ্বে এবং কাপড় ইস্যু পার্শ্বে ক্রমিক নং দিতে হইবে। (খ) কমিটি রিপোর্ট বহিতে কাপড়ের জন্য দেওয়া বিল সংযোজন করিতে হইবে। যেই অফিসার অর্থ প্রদানের নির্দেশ দিবেন তিনি বহির যথাযথ কলাম “পরিশোধ নির্দেশ অনুমোদিত”এই কথাগুলি মন্তব্য আকারে লিখিবেন। 973. (a) A Committee Report Book in B. P. Form No. 184…