(ক) ঠিকাদারের নিকট হইতে প্রাপ্ত সকল নৃতন কাপড় পরীক্ষার জন্য পুলিশ সুপার অথবা অতিরিক্ত সুপার, আর্মড ইন্সপেক্টর এবং রিজার্ভ অফিসারকে লইয়াই সাধারণতঃ একটি কমিটি গঠিত হইবে।ইহা ব্যতীত এই কমিটি যেই সকল অফিসার চার মাসের বেশি দিনের জন্য ছুটিতে যাইবেন অথবা যাহারা একেবারে বাহিনী ছাড়িয়া যাইতেছেন তাহাদের পোশাক পরীক্ষা করিবেন। (খ)কাপড়ের প্যাকেট পাইবার পর তাহা এই কমিটির উপস্থিতিতেই খোলা হইবে। কাপড় কম হইবার বিষয়টি জানিবার পর পুলিশ সুপার রেলওয়ে কর্তৃপক্ষ অথবা ঠিকাদারের সহিত যোগাযোগ করিবেন।যদি জিনিসপত্র ৯৬৯ প্রবিধান অনুসারে অনুমোদিত নমুনার সহিত না মিলে তাহা হইলে বিষয়টি কমিটি রিপোর্ট বহিতে মণ্ডপ আকারে…