ঠিকাদারের নিকট হইতে পোশাক আসিবার জ্ঞাপনপত্র পাইয়া আর্মড ইন্সপেক্টর অথবা রিজার্ভ অফিসারকে তাহা গ্রহণ করিবার জন্য প্রতিনিধি হিসাবে পাঠানো হইবে। তিনি বিলি প্রদানকারী কর্তৃপক্ষের সামনেই কাপড়ের প্যাকেটের মাপ দিবেন এবং যদি মালের তালিকা অথবা তাহার পর যদি দেখা যায় যে,ওজন কম হইয়াছে তাহা হইলে তিনি মালের তালিকা অথবা রসিদের উপর মন্তব্য লিখিবেন এবং তাহা উভয় পক্ষই সত্যায়ন করিবেন। বিতরণ গ্রহণের পূর্বেই প্যাকেট ভালভাবে পরীক্ষা করা হইবে, বিশেষ করিয়া বর্ষা মৌসুমের সময়। যদি দেখা যায় যে,ত্রুটিপূর্ণ প্যাকেজিং-এর জন্য ক্ষয়ক্ষতি হইয়াছে তাহা হইলে সঙ্গে সঙ্গেই পুলিশ সুপারকে লিখিতভাবে জানাইতে হইবে। 971. On…