(ক)কাপড়ের ইন্ডেন্ট প্রত্যেক বৎসর পহেলা মে,পহেলা সেপ্টেম্বর এবং ১৫ই ডিসেম্বর সরাসরি ঠিকাদারের নিকট পাঠাইতে হইবে। (খ)ইন্ডেন্ট নির্ধারিত ফরমে (বিপি ফরম নং ১৮৩) দিতে হইবে এবং প্রয়োজনীয় জিনিসের সংখ্যা ও মাপ সুস্পষ্টভাবে উল্লেখ করিতে হইবে। (গ)পুলিশ সুপার অত্যন্ত সতর্কতার সহিত ইডেন্ট পরীক্ষা করিয়া দেখিবেন,বিশেষ করিয়া বর্ষা মৌসুমে কি কি জিনিস বেশি হারে হাতে নাই তিনি তাহা খতাইয়া দেখিবেন। ইভেন্টের পরিমাণ তাহার পূর্বের বৎসরের ভোগের পরিমাণের সহিত তুলনা করিয়া দেখিতে হইবে এবং একেবারে কারণ ব্যতীতই বেশি হারে ইভেন্ট দেওয়া উচিত হইবে না। সম্ভাব্য প্রয়োজনের সহিত তাল মিলাইয়া বিভিন্ন জিনিসের বিভিন্ন…