১০৫,৮৮৬ ও ৮৮৭ প্রবিধানের বিধান ব্যতিরেকে যেকোন পদমর্যাদার পুলিশ অফিসার ও লঞ্চ রেটিংগণের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিম্নোক্ত কাজের উপর নিষেধাজ্ঞা আরোপিত হইয়াছে। (১) কেবলমাত্র দায়িত্ব পালন উপলক্ষ ব্যতীত ইন্সপেক্টর জেনারেলের পর্ব অনুমোদন ব্যতিরেকে মন্ত্রী বা সরকারের কোন সচিবের সহিত সাক্ষাৎকার প্রার্থনা বা সাক্ষাৎ করা। (২) কোন দাবি-দাওয়ার ভিত্তিতে আইনসভায় প্রশ্ন উত্থাপনের উদ্দেশ্যে আইনসভার কোন সদস্যকে অনুরোধ করা। (৩) ব্যক্তিগত অভিযোগ জ্ঞাপন বা দাবি-দাওয়া আদায়ের উদ্দেশ্যে অন্যান্য বিভাগের কোন অফিসারের সহিত সাক্ষাৎ করা বা কোন সমিতিকে অনুরোধ জানানো। ভাষ্য এই প্রবিধানে পুলিশ বাহিনীর যে কোন…