অফিসারগণের নিকট হইতে লওয়া পরিধান করিবার মত কাপড় ধোয়া এবং তাহা ভাণ্ডারে আনিবার জন্য একজন ধোপা নিয়োগ করিতে হইবে। খাকি জিনিসপত্র কখনও পানিতে সিদ্ধ করা অথবা গরম করা হইবে না। এমনকি ধোয়ার পর রোদে শুকাইতে দেওয়া যাইবে না এবং দেশী তৈয়ার সাবান, আমের খোসা, চুন রিটা, সাজি, সোডা অথবা এমন কোন উপাদান যাহাতে এসিড রহিয়াছে, যাহাতে রঙের ছোপ পড়িবে না,বরঞ্চ উঠিয়া যাইবে,এমন কোন জিনিস ব্যবহার করা নিষিদ্ধ।। সাধারণ হরিদ্রাবর্ণের বার সাবান কাপড় ধোয়ার জন্য ব্যবহৃত হইবে এবং ধোপা কাপড়কে সকল সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখিবে এবং কাপড় সকল সময় তরতাজা থাকিবে। যেই সকল জেলায় স্যাতসেঁতে ভাব সেখানে ধোপাকে মাঝে…