(ক) প্রধান কনস্টেবল,নায়েক এবং কনস্টেবলগণ রেলওয়ে স্টেশন, স্টীমার ঘাট, শহর এবং অন্যান্য এলাকায় এসকর্ট দায়িত্ব পালনকালে,যেখানে তাহারা খোলা জায়গায় কাজ করেন,সেইজন্য তাহাদিগকে ওয়াটার প্রুফ দেওয়া হয়। ওয়াটার প্রফ সরকারী সম্পত্তির তালিকায় স্থান পাইবে এবং তা প্রত্যেক চৌকিতে থাকিবে এবং কনস্টেবলের ব্যক্তিগত কিট বুকের মধ্যে থাকিবে না। ওয়াটার প্রফ কেবলমাত্র বর্ষা মৌসুমে ইস্যু করা হইবে। যেই সকল অফিসার দায়িত্ব শেষ করিয়া যাইবেন,তাহারা প্রুফ বিমোচন অফিসারের নিকট দিয়া যাইবেন এবং যখন দায়িত্ব পালনকালে ব্যবহার না করা হইবে তখন তাহা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটেই অথবা অন্য ইউনিটে থাকিবে,তিনি…