(ক) যেই সকল সহকারী সাব-ইন্সপেক্টর,প্রধান কনস্টেবল,নায়েক এবং কনস্টেবল,যাহারা রাত্রির বেলায় দায়িত্ব পালন করিবেন,তাহাদিগকে অক্টোবর,নভেম্বর,ডিসেম্বর,জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে সাময়িকভাবে ওভারকোট ইস্যু করা হইবে।একটি গার্ডে দুইজন সেন্টি থাকিবেন তাহাদিগকে পাঁচটি ওভারকোট দিতে হইবে— চারটি সেন্ট্রিদের জন্য এবং একটি অফিসারের জন্য যখন সেন্ট্রি পরিবর্তন হইবে। (খ)ওভারকোটের সংখ্যা এমনি করে হিসাব রাখিতে হইবে * বিশেষ আর্মড ফোর্সঃ বাহিনীর অর্ধেক সংখ্যক। * থানার স্টাফঃ বাহিনীর এক-তৃতীয়াংশ। * শহুরে পুলিশঃ মোট বাহিনীর দুই-তৃতীয়াংশ। * রেলওয়ে পুলিশ বাহিনীর জন্য সম্পূর্ণ পরিমাণ । (গ)শীতকালীন আবহাওয়ার…