পুলিশ সুপার গ্রীষ্মকালে রোগীদিগকে দুইটি কোর্তা যাহা নরম এবং বিশোষক দ্রব্যে তৈয়ার,সাদা হাফপ্যান্ট সরবরাহ করিবেন। শীতকালে অতিরিক্ত গরম ধূসর রঙের পশমী কাপড়ের কোর্তা সরবরাহ করিবেন। বাতিল লাল পাগড়ী দিয়া তৈরি ফিতা (২ ইঞ্চি চওড়া) কোর্তার বাম হাতার উপরের দিকে সেলাই করিতে হইবে । পুলিশ হাসপাতালের বিছানাপত্র বরাদ্দের পরিমাণ পোশাক (১)পায়জামাঃ প্রতি বিছানায় দুইটি। (২)সুতার জ্যাকেটঃ প্রতি বিছানায় দুইটি। (৩)পশমী কোর্তাঃ প্রতি বিছানায় দুইটি। (৪) ছোট তোয়ালেঃ প্রতি বিছানায় দুইটি। বিছানাপত্র (১) নারিকেলের ছোবড়ার বিছানোঃ একটি। (২)ম্যাট্রেসঃ প্রতি বিছানায় একটি। (৩)বালিশঃ প্রতি বিছানায় একটি।…