(ক) সার্জেন্ট, সহকারী সাব-ইন্সপেক্টর,প্রধান কনস্টেবল নায়েক,কনস্টেবল,লঞ্চের ক্রু এবং মাঝিগণের সম্পূর্ণ কিটের জিনিসপত্রের একটি তালিকা দেওয়া হইয়াছে (পরিশিষ্ট ৫৫)। (খ)কাজের উপযোগী কাপড় প্রথম কিটের সহিত বরাদ্দ করা যাইবে না,তবে টেকসই সাজ-সরঞ্জাম বরাদ্দ করা যাইতে পারে। (গ)এই প্রবিধানের আওতায় যেই সকল কাপড় ইস্যু করা হয়, তাহা সকলই সরকারী সম্পত্তি কিন্তু সার্জেন্টকে যেই কিট সরবরাহ করা হয়,যতদিন তিনি চাকরিতে থাকিবেন,ততদিন তাহা তাহার নিজের সম্পদ বলিয়া গণ্য হইবে। টীকা ও নায়েকগণও কনস্টেবলগণের মত একই উর্দি পরিধান করিবেন,তবে সীলসহ একটি শেভয়ন পরিধান করিবেন। 955. (a) A list of the articles comprising…