(ক) সার্জেন্ট,সহকারী সাব-ইন্সপেক্টর,প্রধান কনস্টেবল,নায়েক এবং কনস্টেবল ও লঞ্চ ত্রু ও নৌকার মাঝিগণকে প্রথম পোশাক ও সংরক্ষণের ব্যয় নির্বাহের জন্য কিছু টাকা বরাদ্দ করিতে হইবে।এই অর্থ প্রত্যেক বৎসর প্রত্যেক জেলার বাজেটে পুলিশ সুপারের নিকট “পোশাক খাতে দিতে হইবে। ইহার মধ্যে রহিয়াছে মশারির সেফটিপিন,পদকের ফিতা সহকারী সাব-ইন্সপেক্টর, প্রধান কনস্টেবল, নায়েক এবং কনস্টেবলগণের জন্য এবং শেষোক্ত দুইটি জিনিস সার্জেন্টগণের জন্য। টীকাঃ (ক)পরিশিষ্ট ৫৫ প্রথম পোশাক ও সংরক্ষণ অনুদান সম্পর্কে বিস্তারিত তথ্য রহিয়াছে। (খ)এই দুইটি অনুদান (প্রথম পোশাক ও সংরক্ষণ) উপরোক্ত অনুদান ব্যতিরেকেও খরচ হিসাবে গণ্য হইবে,তবে…