(ক) সকল অফিসারগণ তাহাদের অধঃস্তনগণ যাহাতে কর্তব্য পালনকালে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুষ্ঠুভাবে কাপড় পরিধান করিয়াছেন কিনা সে সম্পর্কে দায়িত্বে থাকিবেন। যেকোন অধঃস্তনকে কোন জায়গায় দায়িত্ব দেওয়ার পূর্বে দায়িত্ব প্রদানকারী অফিসার তাহাকে ভাল করিয়া পরীক্ষা করিবেন এবং তিনি যে সুষ্ঠুভাবে রহিয়াছেন তাহা দেখাইবেন,ইহা ব্যতীত তাহার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিন্যাসে পOশাকের ব্যাপারগুলি দেখিবেন। (খ) উর্দি পরিধান করিবার সময় কোন অননুমোদিত অলঙ্কার অথবা প্রতীক পরিধান করা যাইবে না। যদি ঝরণা কলম,পেন্সিল এবং ঘড়ি সঙ্গে থাকে তাহা হইলে তাহাদের ক্লিপ ও চেইন দেখা যাইবে না। 953. (a) All officers are responsible…