হেড কনস্টেবল, নায়েক ও কনস্টেবলগণ এবং লঞ্চ রেটিংবৃন্দ (সারেং ও ড্রাইভার বাদে) ছুটি উপলক্ষে বাড়িতে যাতায়াতের সময় মৌলিক বিধিসমূহের এস. আর. ১৩৭ক-এর শর্তসাপেক্ষে রেল ও স্টীমারের তৃতীয় শ্রেণীর টিকিট বিনামূল্যে পাইবেন। টীকাঃ (১) বাড়ি রওয়ানা হইবার পূর্বে সংশ্লিষ্ট অফিসার বা রেটিং আবেদন করিলে তবেই তাহাকে পাস দেওয়া হইবে । (২) পাস প্রদানের বিষয় সার্ভিস বুকে বা রোলে লাল কালি দ্বারা লিপিবদ্ধ করিতে হইবে। ভাষ্য ছুটি ভোগকালীন সময়ে হেড কনস্টেবল, নায়েক ও কনস্টেবলগণ এবং লঞ্চের নিম্নপদস্থ নাবিকগণকে গন্তব্যস্থলে যাওয়া ও আসার জন্য স্টীমার কিংবা ট্রেনে বিনামূল্যে তৃতীয় শ্রেণীর টিকিট প্রদান করা হইবে।…