বিশেষ আর্মড ফোর্সের প্রধান কনস্টেবলের মতই,তবে কোমরের লাল বস্ত্ৰ খণ্ড,শেভন,বেল্ট এবং বেল্টের প্লেট,বাঁশি ও ফড়ি ব্যতিরেকে। টীকাঃ নায়েকগণের ও কনস্টেবলগণের মত একই পোশাক পরিধান করিবেন এবং সঙ্গে দুইটি খিলসহ একটি শেভয়ন পরিধান করিবেন এবং একটি বাঁশি দড়িসহ পরিধান করিতে হইবে। বেল্টঃ এর চামড়া হইবে আড়াই ইঞ্চি এবং বকলেস হইতে খিল পর্যন্ত ৪০ ইঞ্চি লম্বা হইবে;বকলেস হইতে খিল পর্যন্ত যথেষ্ট মোটা হইবে যাহাতে তাহার মধ্য দিয়া চামড়া যাইতে পারে এবং পৌণে ৩ ইঞ্চি মোটা এমন একটি কিছু যাইতে পারে এমন জায়গা থাকিবে। চামড়ার তৈয়ার আংটা বকলেস হইতে হইবে ৩ ইঞ্চি লম্বা, তাহা অবশ্যই বকলেসের সহিত সংশ্লিষ্ট হইবে,তাহাতে…