পাগড়ীর ব্যাজঃ স্তবকশোভিত রাজকীয় মুকুট-এর উপরে হইবে পিতলের টিএ পি ব্যাজ। বেল্টঃ বেল্ট হইবে ধূসর রঙের চামড়ার,ইহার মধ্যখানে পিতলের বকলেস থাকিবে, মাঝখানে মুকুটশোভিত স্থানে পুলিশ লেখা হইবে। বেল্ট (হাফ প্যান্টের)ঃ স্বয়ংক্রিয় বকলেস-এর সহিত থাকিবে মোটা কাপড়ের বেল্ট (এই বেল্ট প্রথম কিটে থাকে না,কিন্তু সঞ্চয়ের অর্থ হইতেই ক্রয় করা যাইতে পারে।)। বক্স কিটঃ বক্স কিট হইবে ইস্পাতের,২৪ বি ডব্লিউজ জি শিট, কাল রঙের এবং ২৫ ইঞ্চি লম্বা হইবে, ১৪ ইঞ্চি প্রশস্ত ৯ ইঞ্চি উঁচু হইবে। ইহার সহিত থাকিবে তালা লাগাইবার ব্যবস্থা।পার্শ্বে থাকিবে হাতল এবং কোণা শক্ত করিবার জন্য ৪টি পেরেক লাগাইতে হইবে,পেরেকগুলি হইবে অর্ধ…