(ক) ইন্সপেক্টরের নিম্নপদস্থ সকল অফিসার সরকারী দায়িত্ব পালন উপলক্ষে রেলওয়ে, স্টীমার অথবা অমনিবাস যোগে ভ্রমণের পাস পাইবেন । অনুরূপ পাস প্রদান ও সংরক্ষণের বিস্তারিত নিয়ম ৩নং পরিশিষ্ট দ্রষ্টব্য। টীকাঃ কেবলমাত্র আসামীকে পাহারা দিয়া লইয়া যাইবার সময় ব্যতীত অন্য সময় সাব-ইন্সপেক্টরগণ অনুরূপ পাস ব্যবহার করিবেন না। ঐ সময় তাহারা নগদ অর্থে নিজের টিকিট কিনিবেন। (খ) সরকারী দায়িত্ব পালন উপলক্ষে ভ্রমণের জন্য রেলওয়ে পুলিশের অফিসারগণ তাহাদের পদমর্যাদা অনুসারে পাসের টোকেন বা ব্যাজ সরবরাহ করা হইয়া থাকে। ভাষ্য এই প্রবিধানে পুলিশ বাহিনীর কতিপয় অফিসারগণের জন্য ভাড়া-সংক্রান্ত বিষয়ের কথা বিধৃত ।এই…