দারোগা এবং সার্জেন্টগণ ইন্সপেক্টরগণের মত একই পোশাক পরিধান করিবেন। নিম্নোক্ত বিষয়গুলি ব্যতিরেকে পদমর্যাদা অনুযায়ী ব্যাজঃ দারোগা ও সার্জেন্টগণ ইন্সপেক্টরগণের জন্য অনুমোদিত তারকা পরিধান করিতে পারিবেন না। পরিবেন খাকি ড্রিল কাপড়ের। ধাতব ব্যাজ ও বোতাম (রাত্রিতে পরিধান করিবার জন্য) কেবলমাত্র সাব ইন্সপেক্টরগণের জন্য তাহারা ফয়েজ ক্যাপ পরিধান করিবেন না। ফেটিগ ক্যাপঃ গুর্খা ও ঘারওয়ালী ইন্সপেক্টরগণের মতই পরিধান করিতে হইবে। সাদামাটা বন্ধনী অলঙ্কৃত বন্ধনীর পরিবর্তে পরিধান করিতে হইবে। পিল-বক্স-ক্যাপঃ অত্র যোজনীয়। জ্যাকেটঃ খাকি ড্রিল কাপড়ের,কোন ভাজ থাকিবে না পয়েন্টেড আস্তিন হইবে,হাতায় কোন বোতাম…