মাথার পোশাকঃ হেলমেট বিধিবদ্ধ ধাঁচের কর্ক অথবা মজ্জআসহ তাহা খাকি ড্রিল কাপড়ে ঢাকা থাকিবে,সঙ্গে খাকি পাগড়ী হইবে।পাগড়ীর ভাজের উপরে ধূসর চামড়ার ফাল এবং ধাতব ব্যাজ থাকিবে,ব্যাজ হেলমেটের উপর থাকিবে পাগরি উপর নহে।ঘোড়ায় চড়িবার সময় ব্যতিরেকে chinstrap পরিধান করিতে হইবে।দেশের মধ্যাঞ্চলের ইন্সপেক্টরগণ (আপ কানাট্রি ইন্সপেক্টরগণ) লাল সালুর পাগড়ী,৯ গজ লম্বা,সোনালী পাড় হইবে ৪ ইঞ্চি চওড়া এবং ধাতব ব্যাজ পাগড়ীর সম্মুখে পরিধান করিতে হইবে।স্পেশাল আর্মড ফোর্সের সদস্যদের পাগড়ী হইবে খাকি রঙের। দেশের মধ্যাঞ্চলের পুলিশ ইন্সপেক্টরগণের পাগড়ীর সহিত থাকিবে লাল রঙের কুল্লা- তাহা হইবে সসানালী রঙের…