একই দায়িত্বে নিয়োজিত পুলিশ অফিসারগণ অপৰ একই অনুষ্ঠানে সমবেত পুলিশ অফিসারগণ একই পোশাক পরিধান করিবেন এবং এই সকল ক্ষেত্রে ইহা উপমহাপরিদর্শকের দায়িত্ব অথবা তাহার অনুপস্থিতিতে,একই দায়িত্বে নিয়োজিত পদস্থ কর্মকর্তা অথবা একই অনুষ্ঠানে অংশগ্রহণকারী অফিসারগণ,যদি কোন বিধি অথবা উচ্চ কর্তৃপক্ষ নির্দিষ্ট না থাকে যেকোন বিশেষ ধরনের পোশাক পরিধান করিতে হইবে,তাহা না হইলে আদেশ দিতে পারেন।যদি পুলিশ মহাপরিদর্শক আসেন তাহা হইলে এই সকল ক্ষেত্রে আদেশ প্রদানের পূর্বেই মহা পরিদর্শকের ইচ্ছা জানিয়া লইতে হইবে। প্রবিধান ৯৩১। ফ্যান্সী ড্রেস বল নৃত্যের অনুষ্ঠানে উর্দি পরিধান সম্পর্কেঃ ১৯০৩ সালের সংযোজিত সেনাবাহিনী আদেশ…