৯২৭। পুনরীক্ষণের শৃংখলা-ঠান্ডা আবহাওয়াঃ হেলমেট:Wolsely ধাচের এবং খাকি আবরণে ঢাকা। ইহার সহিত কোন ধাতব দ্রব্য থাকিবে না। ইহাতে থুতনিতে বাধিবার জন্য ইঞ্চি চওড়া তামাটে রঙের চামড়ার বাঁধুনি থাকিবে। পাগড়ীঃ খাকি কাপড়ের ছয় ভাজি পাগড়ীতে থাকিবে গাঢ় নীল রঙের ছটা,পাগড়ীর উপরের দিকে এক ইঞ্চির চার ভাগের এক অংশ হইবে চওড়া পাড়,যখন পাগড়ী বাঁধা হইবে তখন তাহা তিন ইঞ্চির বেশি চওড়া হইবে না।অফিসারেরা হেলমেট-এর বিকল্প হিসাবে খাকি সিল্কের তৈয়ার পাগড়ী (কুল্লাহ) পরিধান করতে পারিবেন। ইহার একদিকের পাড় হইবে নীল রঙের এবং অপর দিকটি হইবে সোনালী রঙের লুঙির পাড়ের মত। যখন পরিধান করবে,তখন তাহা সোনালী রংয়ের সহিত…