(ক) কর্তব্যরত পুলিশের চলাচলের জন্য সুনির্দিষ্ট জেলা ও মহকুমা সদর দফতরে মোটর গাড়ি রক্ষণাবেক্ষণ করা হয়। এই ধরনের যানবাহন ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ করিবার জন্য পরিশিষ্ট ৫৩-তে বিস্তারিত বিধি দেওয়া হইয়াছে। (খ) ওয়ারলেসের সাজ-সরঞ্জাম বর্জনীয় ঘোষণা করিবার প্রক্রিয়া একটি ইঞ্জিন,জেনারেটর,ওয়ারলেস সেট অথবা অন্যান্য ১,০০০ হাজার রুপী মূল্যের সাজ-সরঞ্জাম অথবা তার বেশি দামের জিনিস ব্যবহার অযোগ্য হইয়া পড়িলে,তাহা প্রথমে ওয়ারলেসের সেকশনের মেকানিক ইনচার্জকে দিয়া পরীক্ষা করাইতে হইবে।তিনি যদি মনে করেন যে,সাজ-সরঞ্জাম আর কাজের উপযোগী নহে,তাহা হইলে তাহার মন্তব্যসহ এক কপি প্রতিবেদন সিগন্যাল উইং-এর উইং…