(ক) প্রত্যেক মাসের পহেলা তারিখে পুলিশ সুপার বিপি ফরম নং ১৮১-তে বাহিনীর মাসিক বিবরণ অনুলিপিসহ তৈয়ার করিবেন। ইহার মধ্যে এক কপি যাইবে উপ-মহাপরিদর্শকের নিকট আর এক কপি সরাসরি মহাপরিদর্শকের নিকট পাঠাইতে হইবে। (খ) বিবরণ তৈয়ারির পরামর্শ দ্বিতীয় খণ্ডের ফরমে মুদ্রিত রহিয়াছে। 925. (a) On the 1st of every month the Superintendent shall prepare in duplicate a monthly return of force in B.P. Form No. 181, one copy being sent to the Deputy Inspector-General and the other direct to the Inspector-General. (b) The instructions for the preparation of the return are printed on the form in Volume II.